× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানাল পুলিশ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরো আসে সামনের গাড়ির টায়ার থেকে

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১২:২৬ পিএম

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর বহরের একটি গাড়িতে ইটের টুকরো আঘাত করে। ছবি: সংগৃহীত

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর বহরের একটি গাড়িতে ইটের টুকরো আঘাত করে। ছবি: সংগৃহীত

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরো নিক্ষেপের তথ্য সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ইটের টুকরো কেউ মারেনি। সামনের গাড়ির টায়ার থেকে বাউন্স করে একটি ইটের টুকরো ওই গাড়িতে এসে পড়েছে।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বাসে করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। 

সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় একটি ইটের টুকরো প্রধানমন্ত্রীর বহরের একটি গাড়িতে এসে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে প্রচুর মানুষের ভিড় ছিল এবং প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এ সময় বহরের বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরো এসে পড়ে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা