× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছলে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছলে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন।

সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফর।

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ধরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান।

এসময় তার গাড়ি বহরকে বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।

পরে তারা গাড়িবহরকে নিয়ে গৌরনদী পৌরসভার কর্মসূচিস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন।

গোটা সড়ক পথের দুইপাশে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা দাড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া তথ্যানুযায়ী প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ।

এরপর বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে যোগদান।

ফ্যামিলি কার্ড প্রদানের পর প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদান করেবেন।

শেষে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন বলেও উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সকল কর্মসূচি শেষ করে এদিন সন্ধ্যায় সড়কপথেই ঢাকায় ফিরবেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। 

দীর্ঘদিনের কিছু বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা