× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুজিববর্ষ উদযাপনে ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

বাসস

প্রকাশ : ২০ ঘণ্টা আগে

আপডেট : ২০ ঘণ্টা আগে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী । ছবি: ভিডিও থেকে নেওয়া

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী । ছবি: ভিডিও থেকে নেওয়া

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ সদস্য (জামায়াতে ইসলামী) মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে রবিবার অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, এ ব্যয়ের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, বিভিন্ন সরকারি দপ্তরে প্রতিকৃতি ও স্মৃতিফলক স্থাপন, ব্রোঞ্জ, তামা ও মার্বেলের ভাস্কর্য নির্মাণ এবং রাষ্ট্রীয় উদ্যোগে ডিজিটাল কাউন্টডাউন বোর্ড স্থাপনের ব্যয় অন্তর্ভুক্ত ছিল।

একই সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যয় নিয়ে নিরীক্ষা, তদন্ত বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণের বিষয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি শুধু মুজিববর্ষের ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পূর্ববর্তী সরকারের আমলে আরও বিভিন্ন খাতে ব্যয় হয়েছে এবং সরকার সব বিষয়ই পর্যালোচনা করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা