× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ ১৯:৪১ পিএম

চলমান ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের আবেগ ও উচ্ছ্বাসকে উদযাপন করতে দেশব্যাপী ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আয়োজন করতে যাচ্ছে আকিজ গ্রুপ। ফাইল ছবি

চলমান ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের আবেগ ও উচ্ছ্বাসকে উদযাপন করতে দেশব্যাপী ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আয়োজন করতে যাচ্ছে আকিজ গ্রুপ। ফাইল ছবি

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘আকিজ পাইপস’ সারা দেশের ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এলো এক অভিনব ও রোমাঞ্চকর উদ্যোগ ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’।

আকিজ হাউসে রবিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ব্যতিক্রমী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

চলমান ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের আবেগ ও উচ্ছ্বাসকে উদযাপন করতেই ব্র্যান্ডটি দেশব্যাপী এই ভিন্নধর্মী আয়োজন শুরু করতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ হলো খেলার অনন্য নিয়ম। সাধারণ ফুটবল পায়ের কৌশলে খেলা হলেও, আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপে বল নিয়ন্ত্রণ করতে হবে মুখের ফুঁ দিয়ে।

আকিজ পাইপস ব্যবহার করে তৈরি বিশেষ গেমিং প্ল্যাটফর্মে প্রতিযোগীরা পাইপের ভেতর ফুঁ দিয়ে, নিখুঁত নিয়ন্ত্রণ ও কৌশলের মাধ্যমে বলকে বিপক্ষ দলের গোলপোস্টে পাঠানোর লড়াই করবেন। খেলার এই মজার ও সহজ নিয়মের কারণে যেকোনো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিতে পারবেন।

উদ্যোগটির অংশ হিসেবে আকিজ পাইপসের চারটি ব্র্যান্ডেড ক্যারাভ্যান দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ঘুরে বেড়াবে। খেলার পাশাপাশি মাঠে আসা দর্শকদের জন্য থাকবে বৈচিত্র্যময় বিনোদন, নানাবিধ কার্যক্রম এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।

ক্যাম্পেইনটির উদ্দেশ্য সম্পর্কে আকিজ পাইপসের চিফ অপারেটিং অফিসার পরিতোষ চন্দ্র মিত্র বলেন, “আকিজ পাইপস সবসময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আমাদের সেই সৃজনশীল ভাবনারই একটি প্রতিফলন। এর মাধ্যমে একটি সাধারণ পণ্যকে আমরা আনন্দ ও উৎসবের এক অসাধারণ অভিজ্ঞতায় রূপ দিয়েছি, যা ফুটবলপ্রেমীদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে”।

আকিজ গ্রুপের হেড অব ব্র্যান্ড মো. ছাকিবুল শাহিন বলেন, “এটি কেবল একটি ব্র্যান্ড ক্যাম্পেইন নয়, বরং বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্বকাপের উন্মাদনাকে আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ দিতেই আমরা এমন আয়োজন করেছি। ক্যারাভ্যানের মাধ্যমে আমরা দেশের প্রতিটি প্রান্তে এই নতুন অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই, কারণ একটি শক্তিশালী ব্র্যান্ড মানুষের আবেগ ও সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই বেড়ে ওঠে”।

বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং কোটি মানুষের আবেগ ও একতার প্রতীক। সেই চিরচেনা ফুটবল-আবেগকে শ্রদ্ধা জানিয়ে, আকিজ পাইপস এই অভিনব আয়োজনের মাধ্যমে দেশের মানুষের কাছে ফুটবলকে আরও উৎসবমুখর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা