× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ ১৮:৩৬ পিএম

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ফাইল ছবি

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ফাইল ছবি

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। 

মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রবিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম অর্ধদিবস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে রবিবার ভোর সোয়া চারটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

এক শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধান বিচারপতি তার নিজের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও রেজিস্ট্রি কর্মকর্তাদের পক্ষ থেকে এই শোক প্রকাশ করেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরহুমের সম্মানে আজ (রবিবার) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট— উভয় বিভাগের দ্বিতীয় বেলার কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে আজ (রবিবার) চেম্বার কোর্টের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা