× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমার মাথায় হেলথ নাই, উনি আছেন’, স্ত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

একজন অংশগ্রহণকারী প্রশ্নের জবাবে পাশে বসে থাকা সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে দেখিয়ে প্রধানমন্ত্রী হাস্যরসের ছলে বলেন, “আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছেন”। ছবি: ভিডিও থেকে

একজন অংশগ্রহণকারী প্রশ্নের জবাবে পাশে বসে থাকা সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে দেখিয়ে প্রধানমন্ত্রী হাস্যরসের ছলে বলেন, “আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছেন”। ছবি: ভিডিও থেকে

স্ত্রী জুবাইদা রহমানের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা প্রদর্শনের কারণে বরাবরই আলোচনায় থাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে স্বাস্থ্য খাত নিয়ে এক প্রশ্নের জবাব দিয়ে ফের আলোচনায় তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পরামর্শ শোনেন তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে একজন অংশগ্রহণকারী প্রশ্ন করেন, “আমরা জানতে চাই, স্বাস্থ্য খাত নিয়ে আপনার ভাবনা কী?”

জবাবে পাশে বসে থাকা সহধর্মিণী ডা. জুবা্দই রহমানকে দেখিয়ে প্রধানমন্ত্রী হাস্যরসের ছলে বলেন, “আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছেন”।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যে পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে যায়।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর প্রশংসায় ভাসছেন তারেক রহামান।

অনেকেই বলছেন, ‘এটা কয়জন মানুষ বলতে পারে, স্বামী হিসেবে উনি একদম পারফেক্ট’।

কেউ আবার বলছেন, ‘একজন প্রধানমন্ত্রী হিসেবে, ছেলে হিসেবে অথবা পিতা হিসেবে উনি কেমন জানি না তবে একজন হাজব্যান্ড হিসেবে একদম পারফেক্ট’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা