× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামিক ফাউন্ডেশনের নামে প্রতারণা, সতর্কতার আহ্বান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ইসলামিক ফাউন্ডেশন। ফাইল ছবি

ইসলামিক ফাউন্ডেশন। ফাইল ছবি

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। 

বিশেষ করে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের লক্ষ্য করে একটি প্রতারক চক্র এ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র প্রধান কার্যালয়ের পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে টেলিফোন, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করছে।

প্রতারকরা ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল নম্বর, মসজিদের বেতন-ভাতাসহ বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বা কোনো জেলা-উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না।

ভাতা, অনুদান, সম্মানী বা অন্য কোনো সরকারি সুবিধার কথা বলে কেউ ব্যাংক হিসাব, ওটিপি, পিন নম্বর বা অন্য কোনো গোপন তথ্য চাইলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করার পরামর্শও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলে কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রয়োজনে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে তথ্য যাচাই এবং প্রতারণার চেষ্টা হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসলামিক ফাউন্ডেশনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বলেছে, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন ও ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতেই এ ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে।

তাই সবাইকে সচেতন ও দায়িত্বশীল থেকে এসব প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা