× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক সই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক সই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক সই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে থাইল্যান্ডের বিখ্যাত পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

এই চুক্তির ফলে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডে অবস্থিত পাইয়াথাই-২ হসপিটালে বিশেষ ছাড়ে ও অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা পাবেন।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

ক্লাবের পক্ষে সভাপতি কবি হাসান হাফিজ এবং পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের পক্ষে প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হসপিটালটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুয়াদী নিমা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান। ঢাকায় পাইয়াথাই হসপিটালের প্রতিনিধি ‘মোমেন্টাম মেডিকেয়ার’-এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্য সেবা উপকমিটির আহ্বায়ক এ.কে.এম. মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ম্যানেজিং কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ পলি, সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান, বুলবুল আহমেদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা