× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্তদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান শুক্রবার সকাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল সাড়ে ৮টায়  সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান শুক্রবার সকাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল সাড়ে ৮টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখতে চট্টগ্রামে এসেছেন বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।

তিনি শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পরে সকাল সাড়ে ৮টায় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান জানান, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে আলোচনা হয়েছে। বিরোধী দল বিষয়টি সংসদে তুলে ধরার পাশাপাশি সরকারও ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছে।

দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, তাদের বাস্তব অবস্থা জানা এবং সরকারের করণীয় বিষয়ে দাবি জানানোই তার সফরের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

সাম্প্রতিক বন্যা, পাহাড়ধস ও বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলের নেতা বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। নালা-নর্দমা উপচে পড়ে, মানুষের দুর্ভোগ বাড়ে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে।

 এ সমস্যার স্থায়ী সমাধান করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে তিনি প্রথমে বাঁশখালী যাবেন।

এরপর লোহাগাড়া ও সাতকানিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নগরীর বিভিন্ন বন্যাকবলিত এলাকা ঘুরে দেখবেন।

ডা. শফিকুর রহমান জানান, দলের সীমিত সামর্থ্যের মধ্যেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হবে।

নিহতদের পরিবারকে সহযোগিতা এবং দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দলের সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণ এখন সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা