প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৫৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর। ছবি: বাসস
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর।
জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবালয়ে রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ আরও অনেকেই।