প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিসিএস ক্যাডারের ১৭২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসেবে ন্যস্ত করা হয়েছে। তাদের অবিলম্বে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল: [email protected]) যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, যদি পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তবে বর্তমান দপ্তরের ঠিকানা উল্লেখ করে তাকে যোগদানপত্র জমা দিতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো নেতিবাচক বা বিরূপ তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের শিগগিরি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া ১৭২ কর্মকর্তার পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন।