× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বুধবার আনুষ্ঠানিকভাবে ফ্রি শাটল সার্ভিসের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বুধবার আনুষ্ঠানিকভাবে ফ্রি শাটল সার্ভিসের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করতে চালু করা হয়েছে ফ্রি শাটল সার্ভিস।

বিমানবন্দররের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বুধবার আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাগীব সামাদ বলেন, “বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের টার্মিনালের ভেতরে সহজ, দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে”।

তিনি জানান, শাটল সার্ভিসের ২টি বাস বিমানবন্দর টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এর ক্যানোপির মাঝ জায়গা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ছেড়ে যাবে। এখান থেকে বাস দুটি যাত্রী নিয়ে বিমানবন্দর বাস স্টেশন, জসিম উদ্দিন রোড ঘুরে বিমানবন্দর রেলস্টেশন ও কাওলা ঘুরে ফের বিমানবন্দরে যাবে। এ বাসের ভাড়া ফ্রি। কেউ ভাড়া চাইলে বিমানবন্দরের হটলাইনে কল দিয়ে অভিযোগ জানাতে বলা হয়েছে।

রাগীব সামাদ বলেন, “নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের নির্ধারিত বিভিন্ন পয়েন্টের মধ্যে সহজে এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই চলাচল করতে পারবেন। এতে বিশেষভাবে উপকৃত হবেন বয়স্ক যাত্রী, শিশু নিয়ে ভ্রমণকারী পরিবার, শারীরিকভাবে অসুস্থ যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীরা”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা