× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছানি অপারেশনের পর বিনামূল্যে লেন্স পাবে ১০ লাখ মানুষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১১:৪৭ এএম

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে  প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অন্ধত্ব প্রতিরোধ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অন্ধত্ব প্রতিরোধ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।

সারাদেশে জাতীয় চক্ষু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং পর্যায়ক্রমে ১০ লাখ মানুষের ছানি অপারেশন করে বিনামূল্যে লেন্স সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সোমবার সকালে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

ড. এম এ মুহিত জানান, সারাদেশে জাতীয় চক্ষু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় পর্যায়ক্রমে ১০ লাখ মানুষের ছানি অপারেশন করা হবে এবং অপারেশনের পর প্রয়োজনীয় লেন্স বিনামূল্যে দেওয়া হবে।

তিনি জানান, আগামী নভেম্বরে চক্ষু স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ এ সম্মেলনের সহ-আয়োজক হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশগ্রহণ করবেন।

এর আগে সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অন্ধত্ব প্রতিরোধ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। সাক্ষাতে দেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পিটার হল্যান্ড বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ খাতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা