× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশান লেক রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাসস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত এক সভায় গুলশান লেক রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত এক সভায় গুলশান লেক রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ ব্যবস্থা পর্যালোচনা এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

উপ-প্রেস সচিব জানান, লেকের বর্জ্য অপসারণ, পানি দূষণ রোধ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লেক পুনরুদ্ধারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, তা দ্রুত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় লেকের পরিবেশ সুরক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়।

পাশাপাশি লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, জমে থাকা বর্জ্য অপসারণ এবং পানির স্বাভাবিক প্রবাহ সচল রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়।

এ ছাড়া কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সে লক্ষ্যে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, দুই সিটি করপোরেশনের প্রশাসক, রাজউকের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা