ফাইল ছবি
একযোগে ৩৩ পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন। উল্লেখ্য, গত ২৮ জুন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘অবসর আতঙ্কে পুলিশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে ১৭৪ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের সংবাদ প্রকাশ পায়।
এই ৩৩ পুলিশ কর্মকর্তা ‘রাতের ভোট’ হিসেবে পরিচিত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে। ডিআইজি পদমর্যাদার ১৪ কর্মকর্তা হলেন
১. মোল্ল্যা নজরুল ইসলাম, ২. মো. সাইফুল ইসলাম, ৩. মিরাজ উদ্দিন আহমেদ, ৪. শাহ্ মিজান শাফিউর রহমান
৫. এসএম মোস্তাক আহমেদ খান, ৬. জিহাদুল কবির, ৭. মঈনউল হক, ৮. মো. ইলিয়াস শরীফ, ৯. শ্যামল কুমার নাথ, ১০. মো. জাকির হোসেন খান, ১১. মো. শাহ্ আবিদ হোসেন, ১২. মো. জামিল হাসান, ১৩. মো. মাহবুবুর রহমান, ১৪. মো. মনিরুজ্জামান।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তা হলেন
১৫. মো. বরকতুল্লাহ খান, ১৬. টিএম মোজাহিদুল ইসলাম, ১৭. মো. আনোয়ার হোসেন খান, ১৮. মো. মনিরুজ্জামান, ১৯. মো. মেহেদুল করিম, ২০. মো. আলমগীর কবির, ২১. মো. রাশিদুল হাসান, ২২. সঞ্জয় কুমার কুন্ডু, ২৩. মো. নিজামুল হক মোল্লা, ২৪. এসএম এমরান হোসেন, ২৫. মুহাম্মদ সাইদুর রহমান খান, ২৬. ড. শামসুন নাহার, ২৭. মো. মাশকুর রহমান খালেদ, ২৮. সাইফুল্লাহ আল মামুন, ২৯. খান মুহাম্মদ রেজওয়ান, ৩০. মো. সাজিদ হোসেন, ৩১. শেখ রফিকুল ইসলাম।
পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তা হলেন
৩২. মোল্লা জাহাঙ্গীর হোসেন ও ৩৩. আব্দুল্লাহ আরেফ।
এদিকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করেছে সরকার। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের আরও পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি পদে বদলি করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।