প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা অ্যাকাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক শোকবার্তায় রবিবার প্রধানমন্ত্রী বলেন, “অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারালো”।
তিনি বলেন, “তার মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়”।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মিরপুরের একটি হাসপাতালে রবিবার দুপুরে তিনি মারা যান অধ্যাপক আবুল কাসেম।
ফজলুল হকের জামাতা আনোয়ারুল হাসান জানিয়েছেন, ফজলুক হকের মরদেহ সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টায় এ বাংলা অ্যাকাডেমিতে নেওয়া হবে।
বাংলা একাডেমি থেকে বেলা ১১টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে কিছু সময় মরদেহ রাখা হবে। সবশেষে বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে অনুমতি সাপেক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন আনোয়ারুল হাসান।