× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারা অধিদপ্তরের নির্দেশ

ডোপ টেস্ট পজিটিভ হলে কঠোর ব্যবস্থা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মাদকমুক্ত ও শৃঙ্খলাবাহিনী হিসেবে কারা বিভাগের সুনাম অক্ষুণ্ন রাখতে সরকারের জারি করা ‘জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ পরীক্ষা (ডোপ টেস্ট) বিধিমালা, ২০২৬’ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর।

সম্প্রতি জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, কারা অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় দপ্তর এবং দেশের সব কারাগারে কর্মরত সব পর্যায়ের কর্মচারীদের ক্ষেত্রে নতুন এ নির্দেশনা কার্যকর হবে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কারা বিভাগে নতুন নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্টে নেগেটিভ ফলাফল বাধ্যতামূলক। পাশাপাশি কর্মরত কোনো কর্মচারীর বিরুদ্ধে মাদক গ্রহণের প্রাথমিক সন্দেহ দেখা দিলে সংশ্লিষ্ট নিয়োগকারী বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাকে ডোপটেস্টে পাঠাবে।

ডোপ টেস্টের নির্দেশ পাওয়ার পর পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি, নির্ধারিত স্থানে অনুপস্থিতি বা পলায়নের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পলায়নসহ প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নবনিয়োগপ্রাপ্ত কারও ডোপ টেস্টে পজিটিভ ফল এলে তাকে চাকরির অযোগ্য ঘোষণা করা হবে। আর কর্মরত কোনো কর্মচারীর ফল পজিটিভ হলে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এবং ‘কারা বিধি’ অনুযায়ী গুরুতর অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

একই সঙ্গে মাদকাসক্ত হিসেবে চিহ্নিত কর্মচারীকে সরকার নির্ধারিত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিতে নির্দেশ দেওয়া যেতে পারে। চিকিৎসা বা পুনর্বাসনে অংশ নিতে অস্বীকৃতি জানালেও তা পৃথক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বিষয়টি নিশ্চিত করতে সব কারাগারে রোলকল ও দরবারে নির্দেশনাটি নিয়মিত পাঠ করে সবাইকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা