প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
শাহেদ কামাল। ছবি: সংগৃহীত
শিক্ষক ও প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন।
রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিউমোনিয়া এবং ডায়রিয়া নিয়ে শনিবার সকালে তাকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
মৃত্যুকালে প্রবীণ এই সাংবাদিকের বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ১৯৭৬ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১২ সাল পর্যন্ত তিনি এই বিভাগে ক্লাস নিয়েছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) এ দীর্ঘদিন বার্তা সম্পাদক হিসেবে দ্বায়িত পালন করেছেন তিনি। পরবর্তীতে এমডি পদে তাকে দ্বায়িত্ব দিলেও, সে পদ তিনি গ্রহন করেননি। তিনি জাতীয় প্রেসক্লাবেরও সদস্য ছিলেন।