× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন বাহিনীর ১৫০ কর্মকর্তার মর্যাদা পুনর্বহাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ ১০:৪৪ এএম

আপডেট : ০৩ জুলাই ২০২৬ ২০:৫৩ পিএম

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে তিন বাহিনীর মোট ১৫০ জনকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে তিন বাহিনীর মোট ১৫০ জনকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মোট ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত কর্মকর্তার চাকরিসংক্রান্ত মর্যাদা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পাশাপিাশি তাদের প্রাপ্য আর্থিক সুবিধা প্রদান করা হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর গঠিত কমিটির সুপারিশ বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুবিধাভোগীদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন।

তাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক অবসর, অকালীন (বাধ্যতামূলক) অবসর অথবা পদোন্নতিসহ অবসরের মর্যাদা প্রদান করা হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য প্রযোজ্য বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতা, আর্থিক সুবিধা এবং অন্যান্য আনুষঙ্গিক পাওনা পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। 

যাদের ক্ষেত্রে বিশেষ আর্থিক বা প্রণোদনামূলক সুবিধা প্রযোজ্য, তারাও সেই সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে চাকরিতে বঞ্চনা ও বৈষম্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে এই সরকারি আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন ও কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা