× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ত্রাসবাদ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

বাসস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বুধবার নিউইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদে জাতিসংঘ বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন। ছবি: বাসস/পিআইডি

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বুধবার নিউইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদে জাতিসংঘ বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন। ছবি: বাসস/পিআইডি

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 

একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা, ভার্চুয়াল অ্যাসেটসহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম বিস্তৃত করছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে ‘জাতিসংঘ বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল’ বিষয়ক আলোচনায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলায় বাংলাদেশের একটি শক্তিশালী আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও আর্থিক গোয়েন্দা ইউনিটের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাসবাদ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সালাহউদ্দিন নোমান বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় গৃহীত সব পদক্ষেপ অবশ্যই আইনের শাসন ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হতে হবে। একই সঙ্গে তিনি ইসলাম বিদ্বেষ ও বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা