× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১৩ নির্বাহী সদস্যকে বহিস্কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) লোগে। ফাইল ছবি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) লোগে। ফাইল ছবি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) ১৩ জন নির্বাহি সদস্যকে বহিস্কার করা হয়েছে। 

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ সাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। 

বহিস্কার হওয়া ১৩ জনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য এবং সংগঠনের নীতিমালার পরিপন্থী বিভিন্ন কার্যকলাপ, সিনিয়র নেতৃবৃন্দের প্রতি অসৌজন্যমূলক আচরণ, সংগঠনের পদবি ও পরিচয় ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, ৩০ জুন জাতীয়তাবাদী আইসিটি ফোরাম এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৩ জন সদস্যকে বহিস্কার করা হয়। কারো কারো বিরুদ্ধে গুপ্তচর হিসেবে কাজ করার প্রমাণ পাওয়ার কারণে, উপদেষ্টামণ্ডলীর পরামর্শক্রমে পর্যালোচনা ও যাচাই-বাছাই সাপেক্ষে নিম্নলিখিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বহিষ্কৃত সদস্যবৃন্দ হলেন প্রফেসর শাহ জে মিয়া (উপদেষ্টা), আব্বাস ফারুক (উপদেষ্টা), রওশন কামাল জেমস (সাধারণ সম্পাদক), মো. সামিউল ইসলাম (সহ-সভাপতি), রোকনুজ্জামান রনি (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রকৌশলী মো. জুয়েল (দপ্তর সম্পাদক), নাউয়িদ হোসেন (অর্থ সম্পাদক), শামীম আজাদ (সাংস্কৃতিক সম্পাদক), তাপিত হাসান চৌধুরী (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), মো. আল-মামুন (সমাজ কল্যাণ সম্পাদক), সাইমুম রেজা তালুকদার (আইন বিষয়ক সম্পাদক), রেয়াদ হাসনাইন (সদস্য), মাকসুদ হোসাইন (সদস্য)।

সংগঠনের বৃহত্তর স্বার্থ, শৃঙ্খলা এবং কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে হবে বলেও চিঠিতে বলা হয়।

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম এর সকল সদস্য ও সংশ্লিষ্টদের এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা