× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত

বাসস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেন। ছবি: বাসস/ ভিডিও স্ক্রিনশট

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেন। ছবি: বাসস/ ভিডিও স্ক্রিনশট

সরকার ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর সরকার জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে সোমবার অর্থমন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, “জনগণের সম্পদ লুটকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না, একই সঙ্গে আমানতকারীদের সঞ্চয়ও সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।”

তিনি জানান, পুঁজিবাজার শক্তিশালী করতে সরকার একাধিক কর প্রণোদনার প্রস্তাব দিয়েছে।

এসবের মধ্যে রয়েছে—জিরো কুপন বন্ডের আয়ে কর অব্যাহতি, তালিকাভুক্ত কোম্পানির জন্য কম করহার, অন্তত ১০ শতাংশ শেয়ার জনসাধারণের কাছে ছাড়লে অতিরিক্ত করছাড়, লভ্যাংশের ওপর কর কমানো এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কর রেয়াতের ৫ লাখ টাকার সীমা তুলে দেওয়া।

অর্থমন্ত্রী বলেন, এসব উদ্যোগের ফলে আরও মানসম্মত কোম্পানি শেয়ারবাজারে আসবে এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়বে।

আইএমএফের সঙ্গে আলোচনায় বাংলাদেশ খালি হাতে ফিরেছে— এমন সমালোচনা প্রত্যাখ্যান করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন শর্ত থাকায় সরকার আগের কর্মসূচি থেকে স্বেচ্ছায় সরে এসেছে। তবে দেশের স্বার্থের অনুকূল নতুন কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সরকার প্রস্তুত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি হস্তান্তর এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও জোরদার হবে।

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা অনুযায়ী, একীভূত হওয়া বা একীভূতকরণের জন্য তালিকাভুক্ত ব্যাংকের সাবেক মালিকরা তুলনামূলক সহজ শর্তে আবারও ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ পান।

এ বিধানকে সাবেক অন্তর্বর্তী সরকারের ব্যাংক খাতের সংস্কার থেকে সরে আসার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আইন অনুযায়ী, একীভূত হওয়া বা একীভূতকরণের তালিকাভুক্ত ব্যাংকের সাবেক পরিচালক বা মালিকেরা সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া মূলধন সহায়তার ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম পরিশোধ করে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। বাকি ৯২ দশমিক ৫ শতাংশ অর্থ দুই বছরের মধ্যে ১০ শতাংশ সরল সুদে পরিশোধ করতে হবে।

ব্যাংক রেজোল্যুশন আইনে নতুন ধারাটি যুক্ত করার পর বিতর্ক তৈরি হয়। সংসদে বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা হয়, এস আলমসহ বিতর্কিত ব্যবসায়ীদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতেই এই ধারা যুক্ত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা