প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিব। ছবি: ফোকাস বাংলা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সোমবার তাকে এই পদে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়।
আহসান হাবিব বিসিএস (কর) ১৫তম ব্যাচের একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তা। এনবিআরের এই নতুন চেয়ারম্যান এর আগে সংস্থাটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা সদস্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে অর্থ পাচার রোধ ও দুর্নীতিবিরোধী বিভিন্ন আলোচিত অনুসন্ধানে তার বিশেষ ভূমিকা ছিল। বিশেষ করে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগে তিনি নেতৃত্বস্থানীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।