প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) লোগো। ছবি: ফেসবুক থেকে
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)ভুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
‘ডিজিটাল সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হচ্ছে শনিবার থেকে।
পিআইবি মিলনায়তনে শনিবার সকাল ১০টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতার নতুন ধারা, সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং ভুয়া তথ্য শনাক্তকরণসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হবে ২৮ জুন।