× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ০৮:৪৮ এএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১০:৪৫ এএম

মোবাশ্বের হোসেন। ফাইল ফটো

মোবাশ্বের হোসেন। ফাইল ফটো

বরেণ্য স্থপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোবাশ্বের হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট কর্তৃপক্ষ মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, মোবাশ্বের হোসেন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ও পরিবেশকর্মী ছিলেন।

স্থপতি ইকবাল হাবিব জানান, মোবাশ্বের হোসেনের মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছে। প্রথমে চোখের সমস্যা নিয়ে ৯ নভেম্বর রাজধানীর বেসরকারি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়। দুই দিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তিনি না-ফেরার দেশে পাড়ি জমান। এর আগে তাকে প্রথমে আইসিইউ এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

স্থপতি মোবাশ্বের হোসেন বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক সম্পন্ন করেন। তিনি এসো কনসালটিং লিমিটেডের প্রধান স্থপতি। বর্তমানে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

মোবাশ্বের হোসেন আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়ার (আর্কেশিয়া) প্রেসিডেন্টও ছিলেন। নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।

স্থপতি হিসেবে মোবাশ্বের হোসেনের নির্মাণকাজের মধ্যে প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন ও চট্টগ্রাম রেলস্টেশন উল্লেখযোগ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা