× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতিবাচক সংবাদও তুলে ধরার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দপ্তরে মঙ্গলবার এফএলজেএফ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দপ্তরে মঙ্গলবার এফএলজেএফ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শুধু ইতিবাচক নয়, নেতিবাচক সংবাদও তুলে ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দপ্তরে মঙ্গলবার ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে এফএলজেএফের সভাপতি তরিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সংগঠনের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ সময় সাংবাদিকদের কথা শোনেন এবং এই সেক্টরের বিভিন্ন সীমাবদ্ধার কথা বলেন।

সাংবাদিকদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরসমূহের ইতিবাচক সংবাদের পাশাপাশি নেতিবাচক সংবাদ তুলে ধরার জন্য এফএলজেএফ এর সদস্যদের আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য কাওসার আজম, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন বিপ্লব ও সদস্য গোলাম সামদানি ভূইয়া, আনিসুর রহমান তপন, আরিফুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা