রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মঙ্গলবার বিজিবি মোতায়েন করা হয়। ছবি: বিজিবি
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুতপূর্ণ স্থানগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়ন করা হয়েছে।
এর আগে সোমবার দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়। জেলাগুলো হলো- কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।