প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য।
সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে খুবই কাছে—নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়।
মাঝারি এই কম্পনের ফলে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে, বিশেষ করে বহুতল ভবনে অবস্থানরতদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হওয়ায় এবং উৎপত্তিস্থল অগভীর না হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানানো হয়েছে, তারা ভূমিকম্পের বিষয়ে অবগত। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পজনিত কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির তথ্য তাদের কাছে নেই।