× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামে শিশুমৃত্যু: বক্তব্যের ব্যাখ্যা দিলেন জিয়াউদ্দিন হায়দার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। ফাইল ছবি

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে তার বক্তব্য আংশিক বা ভুল প্রেক্ষাপটে উপস্থাপিত হওয়ার প্রেক্ষিতে স্পষ্টীকরণ দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, ২০২৪-২৫ সালে হামের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থতা ছিল তৎকালীন প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের গাফিলতি, অযোগ্যতা ও উদাসীনতার ফল। তার মতে, এই অবহেলার কারণেই গত মার্চ মাস থেকে দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং অনেক শিশুর প্রাণহানি ঘটেছে।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “এটি কোনো রাজনৈতিক মন্তব্য নয়; এটি একটি জনস্বাস্থ্য বাস্তবতা। যখন সময়মতো টিকাদান কর্মসূচি পরিচালিত হয় না, তখন সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়—এটি বিশ্বব্যাপী স্বীকৃত একটি সত্য। এই বাস্তবতা বুঝতে বা স্বীকার করতে নতুন কোনো তদন্তের প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “তবে অতীতের ভুল নিয়ে অনন্তকাল আলোচনা করাই আমাদের লক্ষ্য নয়। আমাদের প্রধান দায়িত্ব হলো সেই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর কখনো সৃষ্টি না হয় তা নিশ্চিত করা। আজ প্রয়োজন শক্তিশালী পরিকল্পনা, সময়মতো টিকা সংগ্রহ ও সরবরাহ, কার্যকর কর্মসূচি বাস্তবায়ন, এবং জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করা”।

বক্তব্যের শেষাংশে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, “আসুন, দোষারোপের রাজনীতি নয় বরং শিক্ষাগ্রহণ, জবাবদিহিতা এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি। আমাদের শিশুদের জীবন ও ভবিষ্যৎ রক্ষা করাই হোক সবার সর্বোচ্চ অগ্রাধিকার”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা