× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীলফামারীতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

বাসস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

 নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছবি: বাসস

নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছবি: বাসস

উজানের ঢল ও টানা বৃষ্টিতে নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

শনিবার পানি বিপৎসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, এই মুহূর্তে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কিছুটা কমতে শুরু করে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার এবং বিকাল ৩টায় ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে ছিল। এই পয়েন্টে পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

এদিকে পানি বৃদ্ধির ফলে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি চরাঞ্চলের বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন।

জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, “পানি বৃদ্ধি পেয়ে তিস্তাপাড়ের নিম্নাঞ্চল গ্রামে পানি বাড়ছে। তবে এখনো চরাঞ্চলের বাড়ি ঘরে পানি ওঠেনি। যে কোনো সময়ে পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কায় রয়েছে মানুষ”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা