× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণমাধ্যম কমিশন গঠনে পথনকশা তৈরি করতে চাই: তথ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন কর্মশালার বৃহস্পতিবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: বাসস

জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন কর্মশালার বৃহস্পতিবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: বাসস

সর্বসম্মতিক্রমে গণমাধ্যম কমিশনের পথনকশা তৈরি করার আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন কর্মশালার বৃহস্পতিবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল রুমে এই কর্মশালার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আজ এখানে নোয়াব, সম্পাদক পরিষদ, এডিটরস গিল্ডসহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন। সর্বসম্মতিক্রমে একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কমিশন গঠন করতে আপনাদের মতামত প্রয়োজন।

আমরা বিশ্বাস করব আপনারা কমিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার উপস্থাপনায় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

কর্মশালায় উপস্থিত ছিলেন, দেশের জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক, সিনিয়র সাংবাদিকসহ বিশেষজ্ঞবৃন্দ।

জহির উদ্দিন স্বপন বলেন, আমরা প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে যুক্ত সকলকে একটি মঞ্চে আনতে সক্ষম হয়েছি, যা একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করেছে। 

তাই আমরা আজ সর্বসম্মতভাবে একটি পথনকশা খুঁজে পাওয়ার চেষ্টা করব। 

তিনি বলেন, সরকার মূলত সমন্বয়কের কাজটি করবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার।

ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যম আপনাদের এটিকে কীভাবে শক্তিশালী করা যায় সে ব্যাপারে আপনারাই সিদ্ধান্ত নিবেন। 

সরকারের ভুল ভ্রান্তি তুলে ধরা গণমাধ্যমের কাজ। আপনারা আমাদের পথ দেখাবেন, বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নগুলো কীভাবে সমন্বিতভাবে তুলে ধরতে পারি সেখানে গণমাধ্যমের সহযোগিতা দরকার। এজন্যই একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কমিশন।

আপনাদের বুদ্ধি ও পরামর্শ নিয়ে আমরা কমিশন গঠন করব, বলেন ইয়াসের খান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা