× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীকে জড়িয়ে কান্না বিএনপির প্রবীণ নেত্রীর

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ ঘণ্টা আগে

শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে নির্ধারিত কর্মসূচি শেষে বুধবার বিকাল ৫টার দিকে প্রবীণ রাজনীতিবিদ খালেদা রাব্বানীকে দেখতে যান প্রধানমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে নির্ধারিত কর্মসূচি শেষে বুধবার বিকাল ৫টার দিকে প্রবীণ রাজনীতিবিদ খালেদা রাব্বানীকে দেখতে যান প্রধানমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বার্ধক্যজনিত কারণে অসুস্থ সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীকে দেখতে তার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে  নির্ধারিত কর্মসূচি শেষে বুধবার বিকাল আনুমানিক ৫টার দিকে তিনি প্রবীণ এই রাজনীতিবিদকে দেখতে যান প্রধানমন্ত্রী।

মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের পাশ ওই নেত্রীর বাসায় পৌঁছে প্রধানমন্ত্রী অসুস্থ খালেদা রাব্বানীর শয্যাপাশে বসেন।

তারেক রহমান তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় আবেগাপ্লুত হয়ে খালেদা রাব্বানী প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দেন এবং দলের জন্য দীর্ঘদিন নিবেদিত এই নেত্রীর সুস্থতা কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী রয়েছেন।

তিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

খালেদা রাব্বানী দুই মেয়াদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রথমে ১৯৭৯ সালের ২ এপ্রিল থেকে ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। 

পরবর্তীতে ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ২৭ অক্টোবর পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা