× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অশান্তি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৬:১২ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ১৬:৫৩ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তৃতীয় দফার স্মার্ট ফ্যমিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তৃতীয় দফার স্মার্ট ফ্যমিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এদিন ওই মাঠে  তৃতীয় দফার স্মার্ট ফ্যমিলি কার্ড বিতরণসহ , চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুবিধাদি প্রদান, গৃহ নির্মাণের জন্য অনুদান প্রদান করেন।

এর পাশাপাশি, প্রতিবন্ধী মানুষের চিকিৎসা সহায়তা এবং শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করেন তিনি।

‘অস্থিরতা তৈরি হলে সামাজিক সুরক্ষা বাস্তবায়ন সম্ভব হবে না’

তারেক রহমান বলেন, আমাদের সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে এবং মাত্র চার মাসের মধ্যেই এসব কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে যদি অস্থিরতা তৈরি হয়, তাহলে এসবসামাজিক সুরক্ষা কার্যক্রমগুলো অব্যাহত রাখা সম্ভব হবে না। তাই 

দেশের জনগণের অর্থ বিদেশে পাচার রোধে কঠোর অবস্থান নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বিগত ১৭ বছরে যেভাবে জনগণের অর্থ দেশ থেকে বিদেশে পাচার হয়েছে ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না।সেই অর্থ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজে লাগানো হবে।

বাজেটকে গণবিরোধী আখ্যা দেওয়ায় সমালোচনা প্রধানমন্ত্রীর 

এ বছরের বাজেটকে গণবিরোধী আখ্যা দেওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এবারের বাজেটে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হযয়েছে।

সেই বাজেটকে যারা জনবিরোধী বলছেন তারা কখনও জনগণের বন্ধু হতে পারেন না বলেও দাবি করেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী  অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান আরও বলেন, আমরা দেখেছি কীভাবে জনগণের অর্থ বিগত ১৭ বছর ধরে এই দেশ থেকে পাচার হয়ে গেছে। 

তিনি বলেন, জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থের উৎস নিয়ে বিরোধী দলসহ বিভিন্ন মহল থেকে ওঠা প্রশ্নের প্রেক্ষিতে তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও পাচার বন্ধকরতে পারলে এই কার্যক্রম পরিচালনায় অর্থের কোনো সংকট হবে না।

তিনি উল্লেখ করেন, চা শ্রমিকদের গৃহনির্মাণ অনুদান, শিক্ষার্থীদের বৃত্তি ও প্রতিবন্ধী মানুষের চিকিৎসা সহায়তার মতো কর্মসূচি আগের কোনো সরকার করেনি।

যতবারই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততোবারই দেশের জনগণ ধানের শীষকে বিজয়ী করেছেন, বলেন প্রধানমন্ত্রী।

এর কারণ হিসেবে তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের কাতারে থেকেছে। অনেকে ক্ষমতা হারিয়ে সংকটের সময় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেলেও খালেদা জিয়া কখনও বাংলাদেশের মানুষকে রেখে কোথাও যাননি।

দেশের উন্নয়নের পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

পাশাপাশি উপজেলা পর্যায়ের ৫০ শয্যার সকল হাসপাতাল আগামী পাঁচ বছরে১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি ল্যাপটপের বোতাম চেপে নারীদের স্মার্ট ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের উরদ্বাধন ঘোষণা করেন। 

এছাড়াও ৫০ জন নারী চা শ্রমিককে গৃহনির্মাণের জন্য দুই লাখ টাকা করে অনুদানের চেক, চা শ্রমিক পরিবারের ১৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তার চেত তুলে দেন প্রধানমন্ত্রী।  

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা