× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ‘শিরকের কাছাকাছি’: জামায়াত এমপি

বিবিসি বাংলা

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৭:৫১ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৬ ১৯:১৬ পিএম

জামায়াতের এমপি মুজিবুর রহমান। ছবি: ভিডিও থেকে

জামায়াতের এমপি মুজিবুর রহমান। ছবি: ভিডিও থেকে

জাতীয় সংসদে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ‘শিরকের কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. মুজিবুর রহমান।

জাতীয় সংসদে বক্তব্য রাখার সময় মঙ্গলবার বিকালে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়”।

এদিন অধিবেশন শুরু হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, “কার্যপ্রণালিবিধিতে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা। এরপরে এটা নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে, আমিও ছিলাম অতিথি। শেষ পর্যন্ত একটা সংশোধনীর ভেতরে আছে, সেটা হচ্ছে ঝুঁকিয়ে মাথা সম্মান প্রদর্শন করার ব্যাপারটা। এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়। সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে”।


তিনি বলেন, “আমি মাঝে মাঝে খেয়াল করি সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও জবাবে সালাম দিই। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় এরকম করে ওই আগের ঝুঁকুনিটা এখনো আছে। আপনারাও আছেন, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেজন্য আমি অনুরোধ করি কার্যপ্রণালিবিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সবার মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বাঁচা যাবে। কালকে আমরা উপকার লাভ করবো”।

পরে স্পিকার বলেন, “আমি রুলস অব প্রসিডিউর দেখলাম। তারপর এই বিষয়ে, এটা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবেন, কেউ ইয়ে করবে। সারা পৃথিবীতে আছে। তাও আমি দেখবো যে বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না? এটা দেখে পরে আমি জানাবো”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা