× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা রেলসেতুর নিচ থেকে মাটি সরানোর কারণ জানালেন সেতুমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৭:৩১ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৬ ১৮:০১ পিএম

সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ভিডিও থেকে

সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ভিডিও থেকে

পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে প্রয়োজনের অতিরিক্ত মাটি সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে, পদ্মা সেতুর রেললাইনের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে।

এই বিষয়ে মন্ত্রী বলেন, “বিষয়টা এরকম না যে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে মাটি সরানো হয়েছিল। ওটা প্রয়োজনেই সরানো হয়”।

তিনি বলেন, “এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন সরানো হয়নি। ওটা দিয়ে একটু উঁচু হওয়ায় ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। ফলে সার্বিক বিবেচনা ওটা সরানো হয়েছিল। অতিরিক্ত মাটি ছিল, অবস্ট্রাকল তৈরি করার জন্য, কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে”।

সেই জায়গায় এখন গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা