× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালকে যেভাবে বন্ধুত্বের বার্তা দিল বাংলাদেশ

প্রব প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

নেপালের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। ছবি: বাসস

নেপালের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। ছবি: বাসস

নেপালের সঙ্গে সৌহার্দ্য ও দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বার্ষিক ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের অংশ হিসেবে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের জন্য ১ হাজার ৭৫০ কেজির বেশি উৎকৃষ্ট মানের আম উপহার পাঠিয়েছে ঢাকা।

এক বার্তার বরাত দিয়ে শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস নেপালের বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বাংলাদেশের বন্ধুদের মাঝে এ সব আম বিতরণ করে। 

এ উদ্যোগটি বর্তমানে ‘আম কূটনীতি’ নামে পরিচিতি লাভ করেছে।

দূতাবাসের কর্মকর্তারা নেপালের রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনেরও বেশি ব্যক্তির কাছে আমের প্যাকেট পৌঁছে দেন।

উপহারের মধ্যে ছিল খ্যাতিমান খিরশাপাত জাতের আম, যা ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত ও ভারতীয় উপমহাদেশের অন্যতম সুস্বাদু আম হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

আমগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সদ্য সংগ্রহ করা হয়। সর্বোচ্চ সতেজতা ও গুণগত মান নিশ্চিত করতে সেগুলো বাংলাবান্ধা বন্দর, শিলিগুড়ি সীমান্তের ফুলবাড়ী স্থলবন্দর ও কাকরভিট্টা বন্দর হয়ে নেপালে পাঠানো হয়।

দূতাবাস জানায়, এ উদ্যোগ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।

তারা আরও উল্লেখ করে, এই উপহার দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান আন্তরিকতা, শুভেচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে অধিকতর সুদৃঢ় করে চলেছে।

কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বছরের ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সাংস্কৃতিক ও জনকূটনীতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা