× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসার-ভিডিপিতে নারী সদস্যদের জাপানি ভাষা প্রশিক্ষণের সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

২০২৬-২০২৭ অর্থবছরে আনসার-ভিডিপির নারী সদস্যদের জন্য জাপানি ভাষার এন-৫ পর্যায়ের এই প্রশিক্ষণ আয়োজন করা হবে। গ্রাফিক্স: সংগৃহীত

২০২৬-২০২৭ অর্থবছরে আনসার-ভিডিপির নারী সদস্যদের জন্য জাপানি ভাষার এন-৫ পর্যায়ের এই প্রশিক্ষণ আয়োজন করা হবে। গ্রাফিক্স: সংগৃহীত

নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। 

২০২৬-২০২৭ অর্থবছরে বাহিনীর নারী সদস্যদের জন্য জাপানি ভাষার এন-৫ পর্যায়ের এই প্রশিক্ষণ আয়োজন করা হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ জুলাই থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ৯০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণের মাধ্যমে নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের উপযোগিতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

দেশের মোট ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

 কেন্দ্রগুলো হলো—আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ, ঢাকা; এবং জেলা কমান্ড্যান্ট কার্যালয় ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।

প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। 

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এভিএমআইএস অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রেও এটি কার্যকর অবদান রাখবে। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগকে নারীর উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা