× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাময়িক বিভ্রাটের পর সচল ফেসবুক

প্রব প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

ফেসবুক লোগো। ছবি: রয়টার্স

ফেসবুক লোগো। ছবি: রয়টার্স

হঠাৎ করেই কারিগরি ত্রুটির মুখে পড়ে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অনেক ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে নানা সমস্যার সম্মুখীন হন। তবে সাময়িক এই বিভ্রাট কাটিয়ে বর্তমানে ফেসবুক আবারও স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

ভুক্তভোগী ব্যবহারকারীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করেই ফেসবুকে লগইন করতে সমস্যা দেখা দেয়। এছাড়া নতুন কোনো কনটেন্ট বা ছবি আপলোড করতে গিয়েও বিপত্তিতে পড়েন অনেকে। অনেক ক্ষেত্রে নিউজফিড রিফ্রেশ হচ্ছিল না, আবার কারো কারো ফিডে পুরনো ছবি ও পোস্ট ভেসে আসছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাটে সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি যারা ফেসবুক কেন্দ্রিক ব্যবসা পরিচালনা করেন, তারা বেশ বিপাকে পড়েন। কনটেন্ট ক্রিয়েটর এবং অনলাইন ব্যবসায়ীদের কাজও সাময়িকভাবে থমকে যায়।

ঠিক কী কারণে এই কারিগরি সমস্যা দেখা দিয়েছিল, সে বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বড় কোনো কারিগরি ত্রুটি নাকি নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই বিভ্রাট ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়।

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ত্রুটিগুলো সমাধান হতে শুরু করে এবং বর্তমানে ব্যবহারকারীরা কোনো বাধা ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা