× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ কারিগরি ত্রুটিতে ফেসবুক, ছবি ও কনটেন্ট আপলোডে বিভ্রাট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ফেসবুক লোগো। ফাইল ছবি

ফেসবুক লোগো। ফাইল ছবি

হঠাৎ করেই কারিগরি ত্রুটির মুখে পড়েছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশের অনেক ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যবহারকারীরা জানিয়েছেন, হঠাৎ করেই ফেসবুকে লগইন করা কিংবা কোনো নতুন কন্টেন্ট বা ছবি আপলোড করতে সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে নিউজফিড রিফ্রেশ করতে গেলেও ত্রুটি  দেখাচ্ছে আবার কারো কারো ফিডে পুরনো ছবি যাচ্ছে। 

তবে ঠিক কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কারিগরি এই বিভ্রাট সাময়িক নাকি বড় কোনো সমস্যার অংশ, তা এখনো স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিভ্রাটে বিপাকে পড়েছেন সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসায়িক কাজে ফেসবুক ব্যবহারকারীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা