× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমি অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, তিনজনকে দণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ভূমি অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, তিনজনকে দণ্ড

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজন পরীক্ষার্থীকে আটক করে  অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকার ডেমরাস্থ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে শুক্রবার এ ঘটনা ঘটে । 

মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে অভিযোগে কে এম মোজাম্মেল হক নামের এক পরীক্ষার্থীকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড প্রদান করেন।

ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোসাম্মৎ মর্জিনা আক্তারকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ টাকা অর্থদণ্ড এবং ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অপর আরেক পরীক্ষার্থী মো. মিজানুর রহমানের পরিবর্তে ফারুক মন্ডল নামে অন্য একজন পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন বলে প্রমাণিত হয়। পরিচয় জালিয়াতির এ ঘটনায় ফারুক মন্ডলকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০০ টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুনতাহিম।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য আজকের পরীক্ষায় ৮০১৩জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮৯৫ জন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা