× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপস্থাপনায় নতুনত্ব, ছড়িয়েছে মুগ্ধতাও

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বভাবসুলভ ড্রেসআপের পাশে একেবারে ফিটফাট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাস্যরসাত্মক উপস্থাপনা বাজেট ঘোষণায় নতুন মাত্রা যোগ করেছে। ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বভাবসুলভ ড্রেসআপের পাশে একেবারে ফিটফাট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাস্যরসাত্মক উপস্থাপনা বাজেট ঘোষণায় নতুন মাত্রা যোগ করেছে। ছবি: ভিডিও থেকে

অন্য বছরগুলোর জাতীয় বাজেট উপস্থাপনার। তুলনায় তুলনায় এবারের এবারের উপস্থাপনায় উ ভিন্নধর্মী আবহ লক্ষ করা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বভাবসুলভ ড্রেসআপের পাশে একেবারে ফিটফাট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাস্যরসাত্মক উপস্থাপনা বাজেট ঘোষণায় নতুন মাত্রা যোগ করেছে। 

তথ্যপ্রযুক্তির ব্যবহার, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বাজেটের বরাদ্দ ও সরকারের লক্ষ্যমাত্রা অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করা হয়। এর ফলে সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি এবং দর্শকরা উপস্থাপনাটি গভীর আগ্রহ ও মুগ্ধতার সঙ্গে উপভোগ করেন। 

জাতীয় সংসদের দোতলায় অবস্থিত কেবিনেট কক্ষে বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আকার অনুমোদন করা হয়। 

এরপর প্রস্তাবিত বাজেটটি অনুমোদনের জন্য জাতীয় সংসদের সপ্তমতলায় অবস্থিত রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়। অর্থবিল হওয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তা অনুমোদন করেন।

বেলা ৩টায় জাতীয় সংসদে বাজেট উত্থাপনের আগে অর্থমন্ত্রী অবস্থান করছিলেন সংসদ ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে। 

সেখান থেকে ৩টা বাজার কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রী অধিবেশন কক্ষের দিকে রওনা হন। এ সময় তার পরনে ছিল হাতা গুটানো সাদা শার্ট ও রয়েল ব্লু প্যান্ট। পায়ে অক্সফোর্ড শু, হাতে ঘড়ি এবং চোখে চশমা সাজে ছিলেন তিনি।

তার কিছুটা পেছনে ডান পাশে হাঁটছিলেন অর্থমন্ত্রী, যিনি রয়েল ব্লু স্যুটের সঙ্গে লাইট ব্লু টাই পরে উপস্থিত ছিলেন, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

ঠিক ৩টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

এরপর স্পিকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপনের জন্য অর্থমন্ত্রীর নাম ঘোষণা করলে সংসদ সদস্যরা তুমুল করতালি ও টেবিল চাপড়ানোর মাধ্যমে তাকে স্বাগত জানান।

এদিন আমির খসরু মাহমুদ চৌধুরী তার স্বভাবসুলভঢঙে বাজেট উপস্থাপন শুরু করেন। উপস্থাপনার মাঝে তিনি বিভিন্ন সময়ে হাস্যরসাত্মক মন্তব্যও করেন, যা অধিবেশনকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিশেষ করে নারীদের কল্যাণে বাজেটে অন্তর্ভুক্ত নতুন প্রস্তাবনাগুলো তুলে ধরার সময় তিনি বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন। 

নারী সংসদ সদস্যদের দিক থেকে টেবিল চাপড়ানোর প্রতিক্রিয়া কিছুটা কম লক্ষ করা গেলে তিনি পুনরায় বিষয়টি উপস্থাপন করেন।

পরে ঢাকায় নারীদের নিরাপদ চলাচলের জন্য ‘পিঙ্ক বাস’ চালুর প্রস্তাব উল্লেখ করলে শুরুতে নারী সদস্যদের তেমন সাড়া পাওয়া যায়নি। তবে তিনি পুনরায় বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রীসহ সংসদের সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান। 

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশে থেকে কিছু মন্তব্য করেন। তা পুরোপুরি শোনা না গেলেও তিনি রসিকতা করে বলেন, ‘পিঙ্ক বাসে আপনি উঠতে পারবেন না’—এ মন্তব্যকে কেন্দ্র করে সংসদে হালকা হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।

বাজেট উপস্থাপনকালে রাষ্ট্রপতি তার প্রেসিডেন্ট বক্সে বসে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন। শুরু থেকেই ভিআইপি গ্যালারি ছিল বিদেশি কূটনীতিক, আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাবিদসহ তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের উপস্থিতিতে পরিপূর্ণ।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, মন্ত্রিসভার সদস্য এবং সংসদের বাইরে থাকা বিএনপির শীর্ষ নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে সংসদে উপস্থিত ছিলেন। আসরের নামাজের বিরতির সময় অনেক কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিকে সংসদ ভবন ত্যাগ করতে দেখা যায়।

সংসদ ভবনে স্পিকারের দু’পাশের জায়ান্ট ডিসপ্লেসহ ফ্লোরে স্থাপিত আরও তিনটি বড় স্ক্রিনে বাজেটের বিভিন্ন বুলেট পয়েন্ট প্রদর্শন করা হয়। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বাজেট বরাদ্দ, লক্ষ্যমাত্রা এবং বিভিন্ন নীতিগত দিক অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করা হয়।

মূল বাজেট উপস্থাপনের আগে অর্থমন্ত্রী ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট উপস্থাপন করেন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশকে কেন্দ্র করে জাতীয় সংসদ সচিবালয় বাড়তি সতর্কতা গ্রহণ করে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের আগমন, প্রস্থান এবং অনুষ্ঠান উপভোগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়।

এদিকে তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমানকে ভিআইপি গ্যালারি-২-এ বিদেশি কূটনীতিক ও দেশীয় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বিশেষভাবে সময় দিতে দেখা যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা