× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশে বড় রদবদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস

দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। এক প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচ জেলার পুলিশ সুপার (এসপি) পরিবর্তনসহ মোট ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব নাসরীন সুলতানা।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পঞ্চগড়ের বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির ডিসি মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। অপরদিকে, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন। বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঝিনাইদহের বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

ফেনী জেলার পুলিশ সুপার পদে নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে তিনি ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ছিলেন। অন্যদিকে, ফেনীর পুলিশ সুপার হিসেবে পূর্বে বদলির আদেশ পাওয়া এবং পরে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রাজীব ফরহানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকেও।

সরকারের এই রদবদলের মাধ্যমে জেলা ও বিশেষায়িত ইউনিট পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা