মুক্তিযোদ্ধা। ছবি: বিবিসি বাংলা
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সাধারণ মাসিক সম্মানী ২০ হাজার টাকা বহাল রাখা হয়েছে।
তবে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ক্ষেত্রবিশেষে ৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বীরশ্রেষ্ঠদের জন্য ৪০ হাজার, বীর উত্তমদের জন্য ৩০ হাজার, বীর বিক্রম ও বীর প্রতীকদের জন্য ২৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া, দেশের নতুন প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারগুলোর জন্য মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে গুরুতর আহতদের জন্য যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে।