বাজেটে প্রবীণ ও প্রতিবন্ধীদের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের প্রবীণ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে।
পূর্বের ধারাবাহিকতায় এবারের বাজেটে প্রবীণদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হয়েছে।
পাশাপাশি ৬৫ বছরের ঊর্ধ্বে জ্যেষ্ঠ নাগরিকদের জন্য রেলে যাতায়াত সম্পূর্ণ ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, বাস ভাড়া ও মোবাইল বিলের ক্ষেত্রে প্রবীণরা ২৫ শতাংশ বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।
প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে ৩৮ লাখে উন্নীত করা হয়েছে এবং তাদের মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতা ১ লাখে উন্নীত করে স্তরভেদে মাসিক ভাতা ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে।
এছাড়া ‘মা ও শিশু সহায়তা’ কর্মসূচির মাধ্যমে ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে প্রতি মাসে ৮৫০ টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে।