× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কৃষক কার্ড’ পাবেন সাড়ে ৪২ লাখ কৃষক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪২ লাখ ৫০ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা পাবেন।

জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি জরুরি সেবা পৌঁছে দিতে চলতি বছরের পহেলা বৈশাখ থেকে ‘কৃষক কার্ড’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।”

তিনি জানান, আগামী অর্থবছরে ১০০টি উপজেলার ৪২.৫ লক্ষ কৃষককে এই কার্ড দেওয়া করা হবে। সরকারের পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় নিয়ে আসার। ২০২৬-২৭ অর্থবছরে এই কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

কৃষিখাতে সরকারের অন্যান্য পদক্ষেপের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী শস্য, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ (সুদসহ) মওকুফের প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এই ঋণ মওকুফ বাবদ চলতি অর্থবছরে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা