× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ প্রস্তুত

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদ সচিবালয় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের প্রস্তুতি সম্পন্ন করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হবে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন। বেলা ৩টায় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করবেন।

এর আগে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপনের অনুমোদন দেবেন। সাধারণত যেসব বিলের সঙ্গে রাষ্ট্রীয় অর্থ ব্যয় যুক্ত থাকে, সেগুলো অর্থবিল হিসেবে গণ্য হয় এবং তা উত্থাপনের আগে রাষ্ট্রপতির অনুমোদন বাধ্যতামূলক। বাজেট উপস্থাপনকালে রাষ্ট্রপতি সংসদের প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থাকবেন। শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে পৌঁছানোর পর তিনি নর্থ প্লাজার প্রেসিডেন্সিয়াল স্কয়ার দিয়ে প্রবেশ করবেন, যা এ উপলক্ষে নতুনভাবে সাজানো হয়েছে।

বাজেট পেশ অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদকসহ পাঁচ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনীতিকদের জন্য অনুবাদ সুবিধাসহ হেডফোনের ব্যবস্থা রাখা হয়েছে। বাজেট উপস্থাপনায় ডিজিটাল প্রেজেন্টেশন, ইনফোগ্রাফ ও পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হবে, যার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জাতীয় সংসদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিথিদের আগমন ও যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেটকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এদিকে সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে, যেখানে বাজেট সংক্রান্ত তথ্য ও উপাত্ত পাওয়া যাবে। এতে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটসহ বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা