× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলাতঙ্ক টিকার পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাসস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৩৩ মিনিট আগে

স্বাস্থ্যমন্ত্রী বুধবার সংসদে বক্তব্য দেন। ছবি: ভিড়িও থেকে নেওয়া/বাসস

স্বাস্থ্যমন্ত্রী বুধবার সংসদে বক্তব্য দেন। ছবি: ভিড়িও থেকে নেওয়া/বাসস

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আশ্বিন মাসে কুকুরে কামড়ানোর প্রবণতা একটু বেশি থাকে। এরপরও পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ থাকায় এই সময়ে ভ্যাকসিনের কোনো অভাব হবে না।

সংসদে চট্টগ্রাম-১৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে বুধবার তিনি এ তথ্য জানান।

জহিরুল ইসলামের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশজুড়ে ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এখনো কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা সারা দেশে প্রত্যেকটা ভ্যাকসিনের তিন স্তরে স্টক রেডি রেখেছি। প্রত্যেকটা উপজেলা লেভেলে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন রেখেছি। জেলাগুলোতেও স্টক রাখা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা