× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার প্রশাসক বদলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয় ভবন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো।

সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয় ভবন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো।

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা নিয়ে দৈনিক প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদনের পর প্রতিষ্ঠানটির প্রশাসক পরিবর্তন করেছে সমাজসেবা অধিদপ্তর।

গত ১৯ মে ‘রক্ষকই ভক্ষক, এতিমেরা পণ্য’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এতিমখানার বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রশাসক মো. আজমল হোসেনের ভূমিকা ও নির্লিপ্ততার অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদনটি সমাজসেবা অধিদপ্তরের নজরে আসলে মঙ্গলবার প্রশাসক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।  

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়,  স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, ৪৮ আজিমপুর রোড, লালবাগ, ঢাকার প্রশাসক মো. আজমল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন প্রশাসক হিসেবে ডা. মো. ওবায়দুল কবির খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ঢাকা মো. আজমল হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার সর্বশেষ মেয়াদ গত ৪ মে ২০২৬ তারিখে শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার পর তাকে প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

নতুন প্রশাসক ডা. মো. ওবায়দুল কবির খানকে দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আদেশ অনুযায়ী, নতুন প্রশাসকের দায়িত্বের মধ্যে রয়েছে, আগের প্রশাসকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১, বিধিমালা ১৯৬২ এবং অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা।

এছাড়া আগামী ৯০ দিনের মধ্যে প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করতে বলা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর আরও নির্দেশ দিয়েছে, প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের মাসিক অগ্রগতির প্রতিবেদন অধিদপ্তরের আগারগাঁও কার্যালয়ে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, আদেশটি ৯ জুন ২০২৬ থেকে কার্যকর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা