× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৫ মিনিট আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

আগামী ১৩ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি নবগঠিত উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত এবং বিশাল জনসভায় ভাষণসহ একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত মঙ্গলবার এক চিঠিতে এ সফরসূচি জানানো হয়।

সফরের বিস্তারিত কর্মসূচি

সকাল ৯টায় ঢাকা থেকে বিমানযোগে রওনা হয়ে সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন এবং সেখানে একটি পথসভায় বক্তব্য দেবেন।

সেখান থেকে তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে গমন করবেন। সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সাফারি পার্ক পরিদর্শন করবেন।

শহিদ ওয়াসিমের কবর জিয়ারত ও নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর

প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহিদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর তিনি নবগঠিত ‘মাতামুহুরী’ উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে তিনি নবগঠিত ‘পেকুয়া পৌরসভা’রও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই দুটি প্রশাসনিক ইউনিট বাস্তবায়নের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে।

রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশ

বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন।

সফরের শেষ পর্যায়ে রাত ৮টায় কক্সবাজার শহরের লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত একটি সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সব কর্মসূচি শেষে রাত ১০টায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

প্রশাসনের প্রস্তুতি

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার জেলা প্রশাসককে সফর সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই সফরে তার সফরসঙ্গী হবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা