× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইন্টার্ন ও পোস্ট গ্যাজুয়েট চিকিৎসকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (প্রশাসন-১ শাখা) থেকে জারি করা এক অফিস আদেশে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়, গত ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে ইন্টার্ন ও পোস্ট গ্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার ৪ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত সিদ্ধান্তের আলোকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

চিকিৎসকদের ক্যারিয়ারের দীর্ঘ শিক্ষা জীবন এবং উচ্চতর ডিগ্রির প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। মন্ত্রণালয়ের এই সুপারিশের ফলে সেই দাবি বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা